সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) কলেজের নতুন ভবনের একটি কক্ষে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও জেলা রোভার স্কাউট কমিশনার এম. সিরাজুল হক, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক মিয়া এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মামুন।

এছাড়াও অনুষ্ঠানে রোভার স্কাউট লিডার মো. আসিফ ও নুর জাহান আক্তার, প্রাক্তন সিনিয়র রোভার মেট ইমরান আহমেদ, মো. জুনায়েদ, রাশিদুর রহমান, সাইফুল ইসলাম শীতল, আনিসুর রহমান, বিশ্বজিৎ, মোহাম্মদ চয়ন, প্রাক্তন রোভার মো. জুয়েল, মো. ফরহাদ মিয়া এবং বর্তমান রোভার স্কাউট এসআরএম মো. আলিফ, মো. তুহিন, জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন রোভার সদস্যরা একে অপরের সঙ্গে কুশল ও সৌহার্দ্য বিনিময় করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং কলেজের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন