কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের ছাদে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. হারুন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার, সহযোগী অধ্যাপক ইসরাত জাহান নিমনী, প্রভাষক মোঃ ইমরান হোসেন এবং প্রভাষক মো. বুলবুল আহমেদ।

বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভবনটির ছাদ মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন