ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ব্যক্তিগত প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহনা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান। মাননীয় প্রতিমন্ত্রীর সরাসরি নির্দেশনায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
নবনিযুক্ত প্রেস সেক্রেটারি মোঃ আতিকুর রহমান দীর্ঘদিন ধরে মূলধারার গণমাধ্যমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতা অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং গভীর রাজনৈতিক সচেতনতা প্রতিমন্ত্রীর দাপ্তরিক ও রাজনৈতিক প্রচার-প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, সাংবাদিক আতিকুর রহমানের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে বগুড়ার সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার এই নিয়োগের ফলে গণমাধ্যম ও সরকারের মধ্যে একটি কার্যকর এবং স্বচ্ছ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। আতিকুর রহমান তার নতুন দায়িত্বে দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন বলে সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ