ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নিযুক্ত করা হয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বরগুনা জেলার জনগণের মধ্যে ব্যাপক আনন্দ ও আস্থার সৃষ্টি করেছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।
বরগুনার রাজনৈতিক ইতিহাসে এটি একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। নুরুল ইসলাম মনি ইতিপূর্বেও সংসদ সদস্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করায় বরগুনার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে জাতীয় সংসদে বরগুনা জেলার প্রতিনিধিত্ব যেমন শক্তিশালী হবে, তেমনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আসবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ