কুবিতে শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শাখা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। মাহফিল শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, "প্রতিবারের ন্যায় এবারও আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়তে চাই, যা হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রধান কেন্দ্র।"

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"

ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়। মাহফিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন