ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি এবং এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দীর্ঘ প্রতীক্ষিত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. সাহেব আলী (২৭)। সে ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর এলাকার ইব্রাহিম শেখের ছেলে। গত রবিবার (১ মার্চ) দিবাগত রাতে র্যাবের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গত বছরের ৮ জানুয়ারি রাতে একদল সশস্ত্র ডাকাত ইসলামপুর উপজেলার একটি বসতবাড়িতে হামলা চালায়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ ৭৪ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জামালপুর র্যাব-১৪-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ জানান, মামলার পর থেকেই আসামি সাহেব আলী পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সাহেব আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ