ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ জেলা পুলিশের পেশাগত মানোন্নয়ন ও অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে পুলিশ লাইন্সস্থ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক বিভাগ, কোর্ট পুলিশ এবং পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সদস্যদের কাছ থেকে পুলিশের পোশাকের গুণগত মান ও স্বাচ্ছন্দ্য সম্পর্কে মতামত গ্রহণ করেন। এছাড়া জেলার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, সকল থানা ও ফাঁড়ির তদন্তাধীন কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং পুলিশ লাইন্স মেসের খাবারের মান নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কল্যাণমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মোঃ আনিসুর রহমান।
এছাড়াও সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ এবং শিক্ষানবিস প্রবেশনার সহকারী পুলিশ সুপার শাহ শরফুদ্দিন মাহিনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ