ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বরিশাল জেলার চরবোখাই নগরে পিপলস রাইট ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৩ মার্চ) আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলস রাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, "এই ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সংগঠন। ইতিপূর্বে আমরা হাজার হাজার অসহায় মানুষকে সেবা দিয়ে আসছি।"
তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চরবোখাইনগর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম রংপুরী, মাওলানা হাফিজুর রহমান, জনাব মো. নাসির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাওলানা শরিফুল ইসলাম বলেন, "পিপলস রাইট ফাউন্ডেশন দেশ, শান্তি ও মানবতার কল্যাণে দক্ষিণাঞ্চলে ব্যাপক কাজ করে জনগণের মাঝে ভালোবাসার সৃষ্টি করেছে।" তিনি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার ব্যাপারে প্রস্তাব রাখেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ