ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি ও তাকওয়ার বার্তা ছড়িয়ে দিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে ‘রামাদান ইভেন্ট’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি বলেন, "তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সারাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হলে এর বহুমুখী উপকারিতা দেশবাসী ভোগ করতে পারবে। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশকে সবুজে সমারোহ করব।" পাশাপাশি তিনি দেশের ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব কেপায়েত উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ জনাব মোঃ শওকত হোসেন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব জান্নাতুল ফেরদৌসী।
বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মুহাম্মাদ রাফসান সামি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং আল মামুন ভূইয়া জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ