গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে 'উদ্যোক্তা মেলা-২০২৬'। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই মেলায় ২২টি স্টল স্থান পায়, যেখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের সৃজনশীল ও ব্যবসায়িক উদ্যোগগুলো প্রদর্শন করেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও মেলার আহ্বায়ক ড. দিপংকর কুমারসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন। মেলা শেষে বিকেলে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন