দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায় মো. হাসান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২ জুন) সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এই কারণে তাঁর পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। নিহতের স্ত্রী জানান, গতকাল সোমবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে তিনি ক্ষোভে ঘর ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যান। আজ মঙ্গলবার সকালে তিনি বাড়িতে ফিরে ঘরের ভেতরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বণিক বলেন, “প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন