রিপন খান রবিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদস্য মো. সেলিম মিয়া এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।
এআইএল/সকালবেলা