অনলাইন ডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদে সম্পন্ন হবে। জানাজা শেষে প্রবীণ এই নেতার মরদেহ ঢাকার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টার অথবা বিশেষ ফ্রিজিং ভ্যানে করে তাঁর মরদেহ নিজ জেলা ভোলায় নিয়ে যাওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জিলা স্কুল মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পারিবারিক কবরস্থানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে, আজ সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।