ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জোটের পক্ষ থেকে গতকাল রবিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জনসাধারণের মাঝে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডিসি অফিসের সামনের রাস্তায় আয়োজিত এই মানববন্ধনে ডাসের নির্বাহী পরিচালক আজাদ রহমান, পদ্মা সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, আরডিসি সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুর রহমান, সেল্টার সংস্থার পরিচালক রেজাউল ইসলাম রেজা এবং তামাক বিরোধী কার্যক্রমে সক্রিয় সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দীনসহ অন্যান্যরা অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন