শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রমজানগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ ওই গ্রামের বাসিন্দা আলম গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু নাহিদ পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অগোচরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, বর্তমান বর্ষা মৌসুমে শিশুদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে জলাশয়ের আশেপাশে চলাচলের বিষয়ে অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন