জনবান্ধব ও আধুনিক পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ ২০২৬

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
জনবান্ধব ও আধুনিক পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গঠনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো 'পুলিশ সপ্তাহ ২০২৬'। বুধবার (১৩ মে) বর্ণাঢ্য আয়োজন এবং জনসেবামুখী বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ছিল—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। সমাপনী দিনে আজ সন্ধ্যায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে সাবেক কর্মকর্তারা তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বর্তমান কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

একই সঙ্গে কর্মরত কর্মকর্তারা পুলিশের আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জনমুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন। মূলত পেশাদারিত্ব বৃদ্ধি এবং জনগণের কাছাকাছি যাওয়ার অঙ্গীকার নিয়েই এবারের পুলিশ সপ্তাহের নানা আনুষ্ঠানিকতা সফলভাবে শেষ হয়েছে।

মন্তব্য করুন