হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়নে তথ্য অফিসের ব্রিফিং

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়নে তথ্য অফিসের ব্রিফিং

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা তথ্য অফিস ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. ওয়ালিদুর রহমান জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার চলছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

সরকারি বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে কমিউনিটি সভা, উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী, নারী ও কৃষক সমাবেশ এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। এছাড়া ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহনশীলতা বৃদ্ধিতেও কাজ করছে দপ্তরটি। ব্রিফিংয়ে জানানো হয়, তৃণমূল পর্যায়ে প্রচার আরও কার্যকর করতে আধুনিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা প্রয়োজন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন