একসময় দাড়ি-টুপিকেও সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
একসময় দাড়ি-টুপিকেও সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো এবং পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে বিরোধ তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৩ মে) উত্তরার মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, বর্তমান অনুষ্ঠানটি প্রমাণ করে যে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বজায় রয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকারকে বিগত সরকারের রেখে যাওয়া ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এবং ভঙ্গুর অর্থনীতির ভার বহন করতে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এই বিধ্বস্ত অর্থনীতিকে স্বাবলম্বী করতে সরকারের কমপক্ষে দুই বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে রাজনৈতিক বিভাজন এড়িয়ে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ না থাকলে ধ্বংস হওয়া অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

মন্তব্য করুন