ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে আনুমানিক ১০ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরের দিকে কালিহাতীর রাজাবাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী 'একতা এক্সপ্রেস' ট্রেনটি রাজাবাড়ী রেলগেট এলাকা অতিক্রম করার সময় শিশুটি ট্রেনের ছাদ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে রেলগেট ম্যান অনন্ত আলী স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর পরিচয় এখনো পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছে।
এ.আই.এল/সকালবেলা
|