ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আরও ছয়জন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আলাদা এক প্রজ্ঞাপনে ছয়জনকে হুইপ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউস, খুলনা-৩ আসনের রফিকুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
নবনির্বাচিত এই হুইপগণ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা ও সরকারি দলের সংসদ সদস্যদের কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ