বরিশালে ফুলবাড়ী দিবসে বিক্ষোভ মিছিল

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
বরিশালে ফুলবাড়ী দিবসে বিক্ষোভ মিছিল

সাঈদ পান্থ, বরিশাল: উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে 'তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি' বরিশাল শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে কৃষিজমি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির অপূরণীয় ক্ষতি হবে। বক্তারা ‘উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’ নীতিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলনকালে বিডিআরের গুলিতে তিন তরুণ নিহত হন। সেই থেকে দিনটি 'ফুলবাড়ী দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন