ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
সকালবেলা অনলাইন: ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিঙ্গাপুর থেকে থিম্পু ফেরার পথে রাজাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছায়। প্রায় এক ঘণ্টার এই যাত্রাবিরতিতে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন ভুটানের রাজা। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বৈঠককালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান ভ্রমণের আমন্ত্রণ জানান।
এআইএল/সকালবেলা
|