দুপুরের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
সকালবেলা ডেস্ক: বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের ওইসব উপকূলীয় অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এআইএল/সকালবেলা
|