কবিরহাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এবং অধ্যক্ষ এ.এইচ.এম. আনছার উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাঁদের ভবিষ্যৎ অগ্রযাত্রার শুভকামনা জানান।
এআইএল/সকালবেলা
|