ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ দেশব্যাপী পালন শুরু হচ্ছে আজ। ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১৬ মে পর্যন্ত এই সচেতনতামূলক কার্যক্রম চলবে।
আজ রাজধানীর রমনায় নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন নৌবন্দর ও লঞ্চঘাটে আলোচনা সভা, র্যালি, লিফলেট বিতরণ এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালিত হবে। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
|