ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নদী দূষণ প্রতিরোধসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। বাংলাদেশের নদীগুলোর নাব্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির উন্নত প্রযুক্তি ও সহযোগিতা প্রয়োজন। জার্মানিকে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, পানিসম্পদ খাতে দুদেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের পানিসম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জার্মানি বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ