ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লি থেকে তাদের উদ্ধার করে পুনে সিটি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক ‘বাংলাদেশি’ নারীর পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাস পর এই নারীরা উদ্ধার করা হলো। প্রতিবেদনে জানানো হয়, গত সাত দিনের মধ্যে এটি ওই এলাকায় পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি পুলিশ দুজন বাংলাদেশি নারী এবং আরও কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছিল।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টায় উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে ৭০০ সদস্যের বিশাল পুলিশ দল অভিযান চালায়। মূলত অবৈধভাবে থাকা বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের খুঁজতেই তল্লাশি চালানো হয়।
পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ‘যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিল করার প্রক্রিয়া শুরু করব। অনৈতিক পাচার প্রতিরোধ আইনের অধীনে মামলা করা হবে। পাশাপাশি এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ