মেসি, রোনালদো ও নেইমারের পছন্দের খাবার ও রেসিপি
মেসির পছন্দের মিলানেসা নাপোলিতানা: প্রথমে ডিমের সাথে অরিগানো, লবণ ও গোলমরিচ ফেটিয়ে নিন। অন্য পাত্রে ব্রেড ক্রাম্বসের সাথে পারমেসান চিজ ও রসুন মিশিয়ে নিন। পাতলা মাংসের টুকরোগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে সোনালি করে ভেজে নিন। ভাজার পর ওভেনে মাংসের ওপর হ্যাম, টমেটো সস ও প্রচুর মোজারেলা চিজ দিয়ে বেক করুন যতক্ষণ না চিজ গলে যায়।
রোনালদোর পছন্দের পর্তুগিজ বাকালহাউ আ ব্রাশ: লবণমুক্ত করা কড মাছ বা কোরাল মাছ সিদ্ধ করে কাঁটা বেছে ঝুরি করে নিন। প্যানে পেঁয়াজ-রসুন ভেজে মাছের ঝুরি ও আগে থেকে ভাজা মচমচে আলু দিয়ে দিন। এবার ফেটানো ডিম ঢেলে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না ডিম জমে আসে। নামানোর আগে কালো অলিভ ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
নেইমারের পছন্দের লাজানিয়া: প্যানে সফ্রিটো (পেঁয়াজ, রসুন, গাজর, সেলারি) ও গরুর মাংসের কিমা দিয়ে মশলা ও টমেটো সস মিশিয়ে মাংসের সস তৈরি করুন। আলাদা করে মাখন, ময়দা ও দুধ দিয়ে হোয়াইট সস তৈরি করুন। একটি বেকিং ডিশে প্রথমে মাংসের সস, তারপর লাজানিয়া শিট ও হোয়াইট সস—এভাবে কয়েকটি লেয়ার সাজান। উপরে প্রচুর চিজ ছিটিয়ে ওভেনে বেক করলেই তৈরি নেইমারের প্রিয় লাজানিয়া।
জান্নাত সকালবেলা
|