সোনারগাঁয়ে কোটি টাকার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
সোনারগাঁয়ে কোটি টাকার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ১ হাজার মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় মুসারচর বেবি স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত এ সড়ক নির্মাণ করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ।

জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব। বিশেষ অতিথি হিসেবে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, সড়কটির নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি নিরসন হবে এবং ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। এলাকাবাসী সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন