ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহণের পুনর্নির্ধারিত ভাড়া আজ রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন এই ভাড়ার তালিকা প্রকাশ করেছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।
বিআরটিএ-র তালিকা অনুযায়ী, গাবতলী রুট থেকে পঞ্চগড়ে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। রংপুর রুটে ৫১ আসনে ৭৫১ টাকা এবং ৪০ আসনে ৯১১ টাকা ভাড়া পড়বে। সায়েদাবাদ রুটের আওতায় চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৫২ টাকা এবং কক্সবাজার রুটে ৫১ আসনে ৯০০ টাকা ও ৪০ আসনে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ থেকে টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনে ১ হাজার ৩৩৫ টাকা।
এছাড়া মহাখালী রুটের আওতায় ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া পড়বে। একইসঙ্গে সিলেট রুটে ৪০ আসনের বাসে ৭৪০ টাকা, বরিশাল রুটে ৫৯২ টাকা এবং খুলনা রুটে ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। রাজশাহী রুটে ৫১ আসনে ৭৭৭ টাকা ও ৪০ আসনে ৯৯১ টাকা এবং মেহেরপুর রুটে ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৯৮১ টাকা।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে। প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে বাসের এই নতুন ভাড়া কার্যকর করা হলো।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ