ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন বয়সের ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে উপকরণগুলো তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১৭টি হুইলচেয়ার, ১টি ট্রাই-সাইকেল এবং ১টি হেয়ারিং এইড (কানে শোনার যন্ত্র)।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, "প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উপকরণগুলো বিতরণ করা হয়েছে। সমাজের এই বিশেষ মানুষগুলোর জীবনমান সহজ করতে সরকারের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মো. আনিসুজ্জামানসহ সরকারি কর্মকর্তা এবং প্রতিবন্ধী পরিবারের সদস্যবৃন্দ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ