ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একাধিক বাড়িঘর ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পূর্বাঞ্চলীয় মালাক্কা সাগরে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। টারনেট শহর থেকে ১২০ কিলোমিটার দূরে মাটির ৩৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এখন পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ ও পাঁচ দশমিক দুই মাত্রার দুটি আফটারশক হয়েছে এবং আরও আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।
অঞ্চলটির বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। ভবনের ধ্বংসাবশেষ পড়ে একজনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়া দ্বীপটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, যেখানে ২ লাখের বেশি মানুষের বসবাস। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ