ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: মা হওয়ার পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে বলিউড হার্টথ্রব কিয়ারা আদভানির। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি জানান, মা হওয়ার পর তিনি যেন অনেকটা ‘বাঘিনী’ হয়ে উঠেছেন। কিয়ারা বলেন, ‘জীবনকে এখন একেবারে অন্যভাবে দেখি। কখনো মনে হয় পৃথিবীর কোনো কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার কখনো সবকিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে আমার ভেতরের সেই ছোট মেয়েটা এখনো বেঁচে আছে।’
২০২৩ সালে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর গত বছরের জুলাই মাসে তাদের কোল আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান সারায়াহ মালহোত্রা। মাতৃত্বকালীন বিরতির পর কিয়ারার হাতে থাকা অন্যতম বড় প্রজেক্ট হলো দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’।
ছবিটির পরিচালক গীতু মোহন জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই কিয়ারা তাঁর প্রথম পছন্দ ছিলেন। কিয়ারার পর্দার উপস্থিতিতে যে মানবিক আবেদন রয়েছে, তা এই চরিত্রের জন্য অপরিহার্য ছিল বলে মনে করেন পরিচালক।
সম্প্রতি ‘টক্সিক’ ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে যেখানে যশ ও কিয়ারার রসায়ন বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে যশের কোলে কিয়ারার উপস্থিতি এবং যশের হাতে সিগারেট থাকা নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হলেও সিনেমা সংশ্লিষ্টরা এ নিয়ে কোনো মন্তব্য করেননি। মধ্যপ্রাচ্যে উত্তেজনাজনিত কারণে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে আগামী ৪ জুন নির্ধারণ করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ