ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার মাহফিলের আগে সংগঠনের আগামী এক বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে এনটিভির অনলাইন করেসপন্ডেন্ট মো. তরিকুল ইসলামকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য সরদার আবু হাসান, ডা. শাহাদাৎ হোসেন এবং কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল হোসেন। এছাড়াও সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও জিয়াউর রহমান জিকু প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’ সংগঠনটি এই অঞ্চলের পরিবেশ রক্ষা, সুন্দরবন সুরক্ষা, খাল খনন, সবুজ বনায়ন এবং বনজীবীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে কয়রা উপজেলার অবকাঠামো উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংগঠনটি আরও জোরালো কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কোষাধ্যক্ষ হাফেজ হাফিজুর রহমান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ