ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: পেশাদার চিত্র সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ফেনী জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ মার্চ) শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলা ঘটে।

এসোসিয়েশনের সভাপতি সুরঞ্জিত নাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দুলাল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপ-কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) এ কে এম ফয়সাল, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনির, জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দিন এবং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা এবং ইসলামী আন্দোলন ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও ফেনী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন।

সাংবাদিক নেতাদের মধ্যে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, এবং ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ নিয়াজ ও নিফাজ উদ্দিন চৌধুরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের সাথে ইফতারে শরিক হন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন