ঘোড়াঘাটে জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
ঘোড়াঘাটে জিয়া মঞ্চের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর শাখা জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে জিয়া মঞ্চের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘোড়াঘাট পৌর শাখা জিয়া মঞ্চের সভাপতি মাহফুজুল হক (মাহফুজ)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে জিয়া মঞ্চ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত মোনাজাতে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত ও দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন