মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: “শ্রমিক ঐক্য, সততা, দুনিয়ার মজদুর এক হও লড়াই কর” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের এক সম্মিলিত প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল, সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি বা মাস্টার রোলে কর্মরতদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর বন্ধ এবং বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ীকরণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। একই সাথে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে জামালপুর ও শেরপুর জেলার কর্মচারীরা এতে অংশ নেন।
আজ শুক্রবার (৫ জুন) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি জামালপুর ও শেরপুর জেলা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোছাঃ সুইটি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানচ্ছ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ আব্দুর রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন তাফায়েল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহবুব হোসেন বাঁধন, আল-মামুন, মানিক মিয়া, আবু হানিফ, কাজল মিয়া, নিজাম উদ্দিন, কল্পনা খাতুন, সদস্য সামসুজ্জামান সুমন, সাব্বির হোসেন, মোঃ খোকন ও রুবেল মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা আউটসোর্সিং ব্যবস্থার তীব্র বিরোধিতা করে বলেন, দৈনিক মজুরি ও মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে সততার সাথে সেবা দিয়ে আসছেন। তাঁদের আউটসোর্সিং টাকায় হস্তান্তর না করে বয়স শিথিল পূর্বক স্থায়ী নিয়োগ দেওয়া এখন সময়ের দাবি। এ সময় বক্তারা নিজেদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে সব কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা