সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে শহরের পুরাতন বাবুপাড়া দারুল উলুম রোডে ফাউন্ডেশনের কার্যালয়ে অসহায় ও দুঃস্থ রোগীদের এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুক্তাদীর সাইদ সানি ও ডা. জাহেদুল ইসলাম সানী প্রায় তিনশত রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের জন্য ব্লাড গ্রুপ নির্ণয়, আরপিএস, রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষাসহ যাবতীয় প্যাথলজিক্যাল সেবা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করা হয়।

সকালে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ রেজাউল করিম রেজা। এসময় সাধারণ সম্পাদক আফতাব আলম, উপদেষ্টা রবিউল ইসলাম, গিশাস উদ্দিন, আবুল বাশার, সহ-সভাপতি রুহুল আমীন মন্ডল, অর্থ সম্পাদক শাহনাজ পারভিন এবং কার্যনির্বাহী সদস্য মাহবুব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে স্থানীয় দরিদ্র রোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন