ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১৫ মে) দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে—রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র গতিতে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই ঝড়-বৃষ্টি স্বস্তি আনলেও নৌ-চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
|