মাদক নিয়ে বিরোধে উপজাতী যুবক নিহত

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
মাদক নিয়ে বিরোধে উপজাতী যুবক নিহত

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে প্রসেনজিৎ পাহান নামে এক যুবকের বাঁশের আঘাতে সুনীল পাহান (৪০) নামে এক আদিবাসী ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুনীল ওই গ্রামের বগা পাহাড়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ টাকা লেনদেন নিয়ে সুনীল পাহান ও প্রসেনজিৎ পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রসেনজিৎ একটি বাঁশ দিয়ে সুনীলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন গুরুতর আহত সুনীলকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শুক্রবার (১৫ মে) সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুনীলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রসেনজিৎ পাহান এলাকা ছেড়ে পলাতক রয়েছেন। তিনি মান্দা উপজেলার কালাচিতা গ্রামের নিপেন পাহানের ছেলে।

নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন