মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ আব্দুল মুনতাকিম। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। শিক্ষকরা যাতে নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন এবং পাঠদানে আন্তরিক হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মোসা: মাহমুদা বেগম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নীল রতন দেব এবং উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন