হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৮ জন। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

গত দেড় মাসের পরিসংখ্যান (১৫ মার্চ - ১৪ মে)

মোট মৃত্যু ৪৩৯ জন (নিশ্চিত হামে ৭০ জন এবং উপসর্গ নিয়ে ৩৬৯ জন)। মোট আক্রান্ত ৬১,৭২৪ জন (নিশ্চিত হামে ৭,৩০৫ জন এবং উপসর্গ নিয়ে ৫৪,৪১৯ জন)। সর্বাধিক আক্রান্ত ঢাকা বিভাগ। এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯২ জনের মৃত্যু এবং ২৯,৪৮১ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হামের এই ক্রমবর্ধমান সংক্রমণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে টিকা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন তারা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন