অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১০ মে) অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আজ পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদরাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সবচেয়ে বেশি অনুপস্থিতি লক্ষ্য করা গেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ২ লাখ ৫৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৭৯৭ জনই অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ৫.৪১ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
ঢাকা বোর্ড: ৩,৫০১ জন রাজশাহী বোর্ড: ১,৯৬৮ জন যশোর বোর্ড: ১,৬২৮ জন দিনাজপুর বোর্ড: ১,৩৬৩ জন সিলেট বোর্ড: ৭৯৮ জন (সবচেয়ে কম) কারিগরি বোর্ড: ৩,৯৮৮ জন
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোট ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মাদরাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোর বোর্ডে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী রয়েছেন।
জান্নাত/সকালবেলা