দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস

আজ ১০ মে, বিশ্ব মা দিবস। পর্দার ব্যস্ততা ছাপিয়ে বাস্তব জীবনে মাতৃত্বের এক স্নিগ্ধ রূপ নিয়ে হাজির হলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বিশেষ এই দিনে তাঁর দুই সন্তান— ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এক আবেগঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে সক্রিয় পরীমণি আজ সকালে সন্তানদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুপাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন মা পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’। ছবিতে নায়িকার চোখেমুখে মাতৃত্বের প্রশান্তি স্পষ্ট ফুটে উঠেছে।

পরীমণির এই পোস্টে ভক্ত ও নেটিজেনদের প্রশংসার জোয়ার বইছে। অনেকেই তাঁকে একজন 'যুদ্ধজয়ী' ও দায়িত্বশীল' মা হিসেবে অভিহিত করেছেন। নেটিজেনদের মতে, একা হাতে দুই সন্তানকে বড় করে তোলার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানই এখন পরীমণির পৃথিবী। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন। বর্তমানে তাঁর সব পরিকল্পনা ও অগ্রাধিকারের কেন্দ্রে রয়েছে পূণ্য ও প্রিয়ম।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন