ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি

বিকেলের নাস্তায় সাধারণ আলুর চপ বা ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছেন, এবার স্বাদ বদলাতে ঘরেই তৈরি করে নিন রেস্টুরেন্ট স্টাইলের ‘ক্রিস্পি চিলি পটেটো’। ভিনদেশি ঢঙের এই খাবারটি বর্তমানে ছোট-বড় সবার কাছেই বেশ জনপ্রিয়। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি

আলু: ৩-৪টি কর্নফ্লাওয়ার: ৩-৪ টেবিল চামচ ময়দা: ১ টেবিল চামচ রসুন কুচি: ১ টেবিল চামচ পেঁয়াজ ও ক্যাপসিকাম: ১/২ কাপ সস: সয়া সস (১ চামচ), রেড চিলি সস (২ চামচ), টমেটো কেচাপ (২ চামচ) অন্যান্য: ভিনেগার (১/২ চামচ), কাঁচা মরিচ ও পেঁয়াজ কলি (কয়েকটি), গোলমরিচ গুঁড়া ও লবণ (স্বাদমতো), তেল (ভাজার জন্য)।

প্রস্তুত প্রণালি: ১. আলু ভাজা: প্রথমে আলু খোসা ছাড়িয়ে লম্বা টুকরা করে ধুয়ে নিন। এবার ২ চামচ কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নিন। এরপর ডুবো তেলে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন। ২. সস তৈরি: একটি প্যানে ২ চামচ তেল গরম করে তাতে রসুন কুচি ও কাঁচা মরিচ দিন। এবার পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে উচ্চ আঁচে ২ মিনিট হালকা ভেজে নিন। এরপর সয়া সস, চিলি সস, কেচাপ ও ভিনেগার মিশিয়ে নিন। ৩. গ্রেভি ও মিশ্রণ: ১ চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে প্যানে ঢেলে দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দ্রুত মিশিয়ে নিন, যাতে সস আলুর গায়ে ভালো করে লেগে যায়। ৪. পরিবেশন: নামানোর আগে ওপর থেকে কুচানো পেঁয়াজ কলি এবং চাইলে সামান্য সাদা তিল ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ‘ক্রিস্পি চিলি পটেটো’।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন