ভালুকায় ভারতীয় মাদকসহ অনিক দাস গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
ভালুকায় ভারতীয় মাদকসহ অনিক দাস গ্রেপ্তার

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ২৫ বোতল অবৈধ ভারতীয় স্কাফ সিরাপসহ অনিক দাস (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তার অনিক দাস নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্রীরাম চন্দ দাসের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান চালান।

অভিযান পরিচালনাকালে ওই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন