দীঘিনালায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
দীঘিনালায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত

রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎকুমার ত্রিপুরাসহ স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে পোনামাছ অবমুক্ত করার পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা ও অভয়াশ্রম গড়ে তুলতে স্থানীয় সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন