পীরগাছায় ইয়াবাসহ ২ যুবক আটক

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
পীরগাছায় ইয়াবাসহ ২ যুবক আটক

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পাঁচ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাকলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম উচাপাড়া এলাকার মিজানুর রহমান স্বপনের ছেলে আবু দারদা মাফী (২৫) এবং একই এলাকার মাসুদ মিয়ার ছেলে লিমন মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নির্দেশে এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল চাকলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে ওই দুই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন