জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান আটক
প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
এর আগে একই দিনে সরকারি কাজে বাধা প্রদান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ডিবি সূত্রে জানানো হয়েছে, দায়েরকৃত ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা