হবিগঞ্জে ৮.৬১ লাখ টাকা ও ৩১ মোবাইল ফেরত দিল পুলিশ
মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ভুক্তভোগীদের বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা এবং ভুলবশত খোয়া যাওয়া ৮ লাখ ৬১ হাজার টাকা ও হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ উদ্ধারকৃত এসব অর্থ ও মোবাইল ফোন ভুক্তভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। উদ্ধার হওয়া অর্থের মধ্যে চারজন ভুক্তভোগীর ভুলবশত পাঠানো ও প্রতারণার শিকার হওয়া টাকা ছিল।
ভুক্তভোগীরা হারানো মোবাইল ফোন ও বিপুল পরিমাণ অর্থ ফিরে পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন।
এআইএল/সকালবেলা
|